আর্কাইভ
লগইন
হোম
নিউইয়র্ক
বিশ্বকাপের পূর্বেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ
নিকট দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। আর মাত্র ৫৩ দিন পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের বিশ্বআসর। তবে এই বিশ্বকাপে খেলা দেখতে গেলে দর্শকদের খরচ করতে হবে বাড়তি অর্থ। ম্যাচ টিকিটের দাম ২০২২ বিশ্বকাপ থেকে ১০ গুণ বেড়ে গেছে, এটা পুরোনো খবর। এবার যুক্তরাষ্ট্রে পরিবহন খরচও বেড়ে গেছে এক লাফে ১২ গুণ। আমেরিকার নিউজার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে ১৫০ ডলার। অথচ স্বাভাবিক সময়ে একই পথে যাতায়াতের ভাড়া মাত্র ১২.৯০ ডলার। স্থানীয় কর্তৃপক্ষের এই ঘোষণায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
3 দিন আগে
বিশ্বকাপ টিকিটের চড়া দাম, মামদানির চ্যালেঞ্জ ফিফাকে
বিশ্বকাপ টিকিটের চড়া দাম, মামদানির চ্যালেঞ্জ ফিফাকে
2025-12-14
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ও সর্বশেষ ধাপ শুরু হতেই ফিফার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সূচি, গ্রুপ বিন্যাস ও আয়োজক শহরের নাম ঘোষণার পর প্রকাশিত টিকিটের দাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। বিশেষ করে ফাইনালের টিকিটের দাম নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের শীর্ষ ক্যাটাগরির একটি টিকিটের দাম উঠেছে প্রায় ৯,০০০ ডলারে। পূর্বের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এই দাম অনেক বেশি। কাতার বিশ্বকাপে একই ধরনের টিকিটের দাম ছিল কয়েক গুণ কম। এই বিশাল মূল্যবৃদ্ধিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অনেক ভক্ত।
‘নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই’: নিউইয়র্কের গভর্নর
‘নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই’: নিউইয়র্কের গভর্নর
2025-12-07
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আগামী ০১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জোহরান মামদানি। দীর্ঘদিন ধরেই তিনি ইসরাইল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার এই মনোভাবের অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে। তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন।
জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি
জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি
2025-11-25
নতুন বছরের ০১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। গত ০৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন। মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে, অর্থাৎ অভিষেক কমিটিতে ০৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।