আর্কাইভ
লগইন
হোম
রিয়াল মাদ্রিদ
এমবাপ্পেদের কোচ হতে চলেছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান
কিংবদন্তি ফরাসি ফুটবলার জিনেদিন জিদান এবার কিলিয়ান এমবাপ্পেদের কোচ হতে চলেছেন। চলতি গ্রীষ্ম শেষেই তিনি যোগ দেবেন ফ্রান্স দলে। বিশ্বকাপের শেষে তিনিই হবেন ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। ইএসপিএন জানাচ্ছে, ৫৩ বছর বয়সী এই কোচ ফরাসি ফুটবল ফেডারেশনকে মৌখিকভাবে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১২ সাল থেকে দলটির কোচের পদে থাকা দিদিয়ের দেশঁয়ের উত্তরসূরি তিনিই হতে যাচ্ছেন। জিদান রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় কোচিং করিয়েছেন। বিগত ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোচিং করিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়েছেন তিনি। এরপর ২০১৯ সালে আবারও দায়িত্ব নিয়ে ২০২১ সাল পর্যন্ত কোচের পদে ছিলেন দলটির, সে সময় তিনি জিতেছেন একটি লা লিগা শিরোপা।
2026-03-25
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
2025-06-23
এবার ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর আধিপত্য আরও সুস্পষ্ট হলো। ১০ জনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ হারিয়েছে পাচুকাকে, আর জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি পেয়েছে বড় জয়—যা নিশ্চিত করেছে তাদের দ্বিতীয় রাউন্ড। রিয়াল মাদ্রিদ (স্পেন) ৩-১ পাচুকা (মেক্সিকো) ম্যাচের মাত্র ৮ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও, সলোমন রোনদনকে ফাউল করায়। সংখ্যায় একজনে কম থাকা সত্ত্বেও রিয়াল প্রথমার্ধে ২ গোল করে এগিয়ে যায়-৩৫ মিনিটে জুড বেলিংহ্যাম ও ৪৫ মিনিটে আর্দা গুলেরের গোলে। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে ৩য় গোল করেন ফেদেরিকো ভালভার্দে। শেষ দিকে পাচুকার হয়ে ১৯ বছর বয়সী এলিয়াস মন্তিয়েল একটি সান্ত্বনাসূচক গোল করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই পরাজয়ের মধ্য দিয়ে পাচুকা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
রিয়ালে মাদ্রিদে যোগ দিয়ে স্বপ্ন ছুঁয়েছেন ট্রেন্ট
রিয়ালে মাদ্রিদে যোগ দিয়ে স্বপ্ন ছুঁয়েছেন ট্রেন্ট
2025-06-13
রিয়াল মাদ্রিদ মানেই এক অনন্য স্বপ্ন একজন ফুটবলারের জন্য। ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের জন্য সেই স্বপ্ন এবার বাস্তবে পরিণত হয়েছে। লিভারপুলে শৈশব-কৈশোর পার করে প্রিয় ক্লাবের জার্সিতে দীর্ঘ সময় কাটানো ইংলিশ ডিফেন্ডার এবার ইউরোপের সবচেয়ে সফল ক্লাবের নতুন সদস্য। রিয়াল মাদ্রিদে নিজের পরিচিতি পর্বে ট্রেন্ট ছিলেন আবেগতাড়িত। কথায় ফুটে উঠেছে নিজের স্বপ্নপূরণের আনন্দ, কৃতজ্ঞতাও প্রকাশ করলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের প্রতি। ট্রেন্ট বলেন, ‘এই অসাধারণ সুযোগের জন্য ক্লাব এবং সভাপতিকে ধন্যবাদ। রিয়ালের সঙ্গে চুক্তি করাটা এমন কিছু যা প্রতিদিন ঘটে না। এটা আমার একটা স্বপ্ন ছিল, যা আজ পূরণ হলো।’
ব্রাজিল বা  রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ‘ইচ্ছা’ নেই ক্লপের
ব্রাজিল বা রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ‘ইচ্ছা’ নেই ক্লপের
2025-04-20
ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার পর আর কোচিংয়ে যুক্ত হননি। বর্তমানে  তিনি রেড বুলের গ্লোবাল সকার প্রধানের দায়িত্বে রয়েছেন। এরইমধ্যে গুঞ্জন ওঠে, নিজের দায়িত্বে খুশি নন জার্মান এই কোচ। ফিরতে চান কোচিংয়ে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট মার্ক কোসি। গতবছর অক্টোবরে রেড বুলের দায়িত্ব নিলেও এবছর জানুয়ারিতে কাজ শুরু করেন ক্লপ। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এর প্রতিবেদনে বলা হয়, নিজের বর্তমান দায়িত্বে ‘খুশি নন’ ক্লপ। তিনি রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফেরার জন্য ‘উন্মুক্ত।’