আর্কাইভ
লগইন
হোম
হাইকমিশনার
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল শনিবার (০৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে এই তথ্য দেন তিনি। লন্ডনে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেওয়ার সময় এটাকে ‘সুখবর’ হিসেবেও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
6 দিন আগে
মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী উৎসব
মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী উৎসব
2025-06-22
শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব এর আয়োজন করে মালয়েশিয়ায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। গতকাল শনিবার (২১ জুন) মালয়েশিয়ার মনোরম পাহাং প্রদেশ এর কুয়ান্তানে একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমজীবী প্রবাসীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার মোঃ শামীম আহসান। দূতাবাসের অন‍্যান‍্য কর্মকর্তা ও কর্মচারীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, মালয়েশিয়ায় সফল বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ী অলি ইসলাম, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিটেন্স হাউজ, ন‍্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার-এর প্রতিনিধিগণ।
শ্রীলঙ্কা ওষুধ খাতে বাংলাদেশের বিনিয়োগ চায়
শ্রীলঙ্কা ওষুধ খাতে বাংলাদেশের বিনিয়োগ চায়
2025-06-19
শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ওষুধ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন’ শীর্ষক বিজনেস প্লেনারি সেশনে শ্রীলংকা-বাংলাদেশ বিজনেস কো-অপারেশন কাউন্সিলের সভাপতি আন্দ্রে ফার্নান্দো এ আহ্বান জানান। শ্রীলঙ্কায় সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে এ প্লেনারি সেশন হয়। দেশটিতে বাংলাদেশের হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এর আয়োজন করে ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কা। অনুষ্ঠানে ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কার সভাপতি আনূরা ওয়ারনাকুলাসুরিয়া বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে পারস্পরিক আস্থা ও বিশ্বাস জরুরি। দুদেশের বেসরকারি খাতের মধ্যে এ ধরনের সমন্বয় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।