আর্কাইভ
লগইন
হোম
খেলোয়াড়
না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রোমানিয়ান ফুটবল কোচ
৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশটির জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করার মাত্র ৫ দিন পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া। গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করার পদত্যাগ করেছিলেন লুসেস্কু। গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকেই হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’
4 দিন আগে
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান!
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান!
2026-01-11
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে টাইগারদের ম্যাচগুলো আয়োজন করতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ রোববার পাকিস্তান-ভিত্তিক জিও সুপারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যদি শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না যায়, তবে পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে পুরোপুরি প্রস্তুত। পিসিবি সূত্র জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারী ক্রিকেট কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা তাদের রয়েছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না।
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
2026-01-03
আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। কয়েক দিন ধরে চলা জল্পনার এখানেই অবসান হলো। গত ডিসেম্বর আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। নিলামের পরপরই বিষয়টি আলোচনায় আসে। এরপর রাজনৈতিক মহল ও কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে বিতর্ক বাড়তে থাকে। সময়ের সঙ্গে সেই প্রতিক্রিয়া আরও তীব্র হয়। ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে দেবজিৎ সাইকিয়া সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেকেআর যদি বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে।’
আসন্ন আইপিএলে মোস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি
আসন্ন আইপিএলে মোস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি
2025-12-28
আসন্ন আইপিএলের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী বছরের মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মোস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’