আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ফুটবল
এবার ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গড়ে দিয়েছিলেন, ফাইনালের মঞ্চে সেই তার শটেই জয়টা এল। ভারতকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। শটটা যে ঢঙে এল, সেটাও একটা ঢঙ বটে! 'অরা ফার্মিং' নামে একটা শব্দ আছে জেনজিদের অভিধানে, পেনাল্টি শ্যুট আউটের শেষ শটে রোনান যা করলেন, তাকে অরা ফার্মিংই বলা যায়।
2026-04-04
২০২৬ বিশ্বকাপ ট্রফি দেখে জামাল ভূঁইয়া বললেন ‘জোশ’
২০২৬ বিশ্বকাপ ট্রফি দেখে জামাল ভূঁইয়া বললেন ‘জোশ’
2026-01-14
টেলিভিশনের পর্দায় নয়, এবার সরাসরি চোখের সামনে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। বিশ্বজয়ী কিংবদন্তিদের স্পর্শ পাওয়া ১৮ ক্যারেট খাঁটি সোনার ট্রফিটি যখন ঢাকার মাটিতে, তখন রোমাঞ্চ আর শিহরণে আচ্ছন্ন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার (১৪ জানুয়ারী) সকালে কোকা-কোলার সৌজন্যে বাংলাদেশে এসেছে ২০২৬ বিশ্বকাপের এই শিরোপা। ট্রফি বরণ করে নেওয়ার রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবার কাছ থেকে ট্রফি দেখার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল একদম ‘জোশ’! প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনাসামনি দেখলাম, দারুণ লাগছে। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তো ছোট, কিন্তু এটা বেশ বড়। জানলাম এর ওজন প্রায় ৭ কেজি খাঁটি স্বর্ণের।’ ট্রফি নিয়ে আসার সময় সঙ্গী হিসেবে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
2025-12-14
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় নারী ফুটবল দল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের মূল ফুটবল দলে নয়, বরং ফেরানো হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।