আর্কাইভ
লগইন
হোম
ভারতীয়
এবার রাস্তায় জরিমানা গুনলেন মহেন্দ্র সিংহ ধোনি
ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির মোটরসাইকেল চালানোর নেশার কথা কার না জানা। এবার সেই মোটরবাইকে চালাতে গিয়েই জরিমানার মুখে তিনি। রাঁচীতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে ধরা পড়ে জরিমানা গুনেছেন ধোনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজ শহর রাঁচিতে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি দ্রুত গাড়ি চালানোর অপরাধে তাকে ১ হাজার রুপি জরিমানা করা হয়েছে। ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়লে মোটর যান আইনের ১৮৩ ধারায় তার নামে এই ই-চালান ইস্যু করা হয়। মাঠের বাইরে জরিমানার মুখে পড়লেও মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ৪৪ বছর বয়সী এই মহাতারকা। আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-এ আবারও তাকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সিতে দেখা যাবে।
2026-03-05
ভারতে লাগাতার শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?
ভারতে লাগাতার শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?
2026-01-12
এই জানুয়ারী মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা বাতিল করে এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কী কারণে এমন সিদ্ধান্ত? প্রত্যেকটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতে। বাংলাদেশের সংবাদমাধ্যমে  প্রকাশিত খবর অনুযায়ী, সব কটি সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। এই তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’। এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে 'রাক্ষস' সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ইতোমধ্যে তিনি টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছে গেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার কলাকুশলীরাও গতকাল শনিবার (১০ জানুয়ারি) পা রেখেছেন সেই দেশে।
১০ লাখ ভারতীয় নাগরিক কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন
১০ লাখ ভারতীয় নাগরিক কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন
2026-01-03
প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক যারা কানাডায় বসবাসরত আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে পড়েছেন। মূলতঃ কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা প্রাপ্তি বা স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ সংকুচিত হয়ে আসায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিসিসাগা-ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরাহ কর্তৃক কানাডার অভিবাসন দপ্তর (আইআরসিসি) থেকে সংগৃহীত তথ্যানুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় ১০ লক্ষ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে।এই ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ ২৭ হাজার পারমিট শেষ হওয়ার পথে রয়েছে। এই পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লাখ মানুষ অনিয়মিত বা নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যার অর্ধেকই ভারতীয় নাগরিক।