আর্কাইভ
লগইন
হোম
বিমান বিধ্বস্ত
কলম্বিয়ায় ১২১ আরোহীসহ সামরিক বিমান বিধ্বস্ত, ৮০ লাশ উদ্ধার
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২১ আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আরোহীদের বেশিরভাগই ছিলেন সৈন্য। গতকাল সোমবারের (২৩ মার্চ) এই দুর্ঘটনায় অন্ততঃ ৮০ জন নিহত এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ এক্সে জানিয়েছেন, এই ‘মর্মান্তিক দুর্ঘটনা’ আমাজনীয় প্রদেশ পুতুমায়োর একটি প্রত্যন্ত পৌরসভা পুয়ের্তো লেগুইজামোতে ঘটেছে। এলাকাটি প্রতিবেশী দেশ পেরু এবং ইকুয়েডর সীমান্তের কাছে অবস্থিত। কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো অনলাইনে কিছু ছবি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই মাঠ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং একদল সৈন্য ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটছেন।
4 দিন আগে
মারা গেলেন মাইলস্টোন স্কুলের আয়া মাসুমা
মারা গেলেন মাইলস্টোন স্কুলের আয়া মাসুমা
2025-07-26
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হ্ওয়ার ঘটনায় দগ্ধ মাসুমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঐ স্কুলের আয়ার কাজ করতেন। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আয়া মাসুমার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।