আর্কাইভ
লগইন
হোম
সংঘর্ষ
যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
যশোরে ট্রাকের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারফি (২০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন যশোর সদর উপজেলার আহসাননগর গ্রামের আবু বিশ্বাসের ছেলে। আহত মারফি একই গ্রামের মৃত লতিফের ছেলে।
6 দিন আগে
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ও কারে অগ্নিসংযোগ
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ও কারে অগ্নিসংযোগ
2025-10-27
সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় অগ্নিসংযোগও করেন শিক্ষার্থীরা। গতকাল রোববার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিটি ইউনিভার্সিটি। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
2025-10-05
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শনিবার (০৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস রাজধানীর উত্তরা যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
ঝিনাইদহের কোদালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
ঝিনাইদহের কোদালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
2025-09-17
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে টানা বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী জানায়, সম্প্রতি প্রবল টানা বৃষ্টিপাতের কারণে সদর উপজেলার কোদালিয়া গ্রামের শোয়েব নামে এক ব্যক্তির পুকুর ভেসে যায়। বৃষ্টির পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পর ঐমাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি পক্ষের লোকজন। এই নিয়ে পুকুরের মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।