আর্কাইভ
লগইন
হোম
তাসনিয়া ফারিণ
‘বৈশাখে মায়ের সঙ্গে দোকান দিতাম’: তাসনিয়া ফারিণ
একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও মডেল, যিনি টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি হলেন তাসনিয়া ফারিণ। তার স্বাভাবিক অভিনয়, মিষ্টি হাসি এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় মুখে পরিণত করেছে। দেশের আলোচিত এই অভিনেত্রী জানালেন পহেলা বৈশাখ এলে মায়ের সঙ্গে মেলায় গিয়ে দোকান দিতেন। বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে মেতে ওঠা এই অভিনেত্রী শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন শহরেও মেলা বসতো। আমি মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম। কখনো মুড়ি-বাতাসা, কখনো স্কুলের বৈশাখী অনুষ্ঠানে আচার বা পিঠা বিক্রি করতাম।’
6 দিন আগে
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
2025-11-18
বর্তমানে বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মন্জুর করেন। এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এই সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন।
এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ
এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন তাসনিয়া ফারিণ
2025-11-15
অভিনেত্রী তাসনিয়া ফারিণ আগেই জানিয়ে ছিলেন যে তিনি প্রযোজনায় আসছেন। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। সামাজিক মাধ্যমে এই বিষয়ে একটি ছবি প্রকাশ্য করেছেন তাসনিয়া ফারিণ। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু- ‘ফড়িং ফিল্মস’ আমার প্রোডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন। এর পূর্বে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এই বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।
ইধিকা পাল বাদ পড়ছেন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ
ইধিকা পাল বাদ পড়ছেন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ
2025-11-11
ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন- টিভিতারকা তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর পূর্বে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল। তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।