আর্কাইভ
লগইন
হোম
নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
নোয়াখালী জেলার হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে মোট ৬,৮১৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তিরা হলেন—নলচিরা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিলন (২২), কবির উদ্দিনের ছেলে রিয়াজ (২০), কামরুল হাসানের ছেলে স্বপন (২২) এবং সমির উদ্দিনের ছেলে ফয়েল (১৯)।
4 দিন আগে
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
2025-11-22
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
2025-11-11
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- একই উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন। তারা চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন
নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন
2025-10-26
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। এর পূর্বে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের মো. রফিকের ছেলে মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে শমসের সাহা (৫৫)। এদের মধ্যে মামুন মোটরসাইকেলচালক ও শমসের পথচারী ছিলেন।