আর্কাইভ
লগইন
হোম
২০২৬ বিশ্বকাপ
ব্রাজিলের দলে ডাক পাওয়ার পর আবারও ইনজুরিতে নেইমার
ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন নেইমার। দুর্ভাগ্য একেই বলে। আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ২টি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। তার আগে আজ সকালে ব্রাজিলের শীর্ষ লিগে মিরাসলের বিপক্ষে নেইমারের ক্লাব সান্তোসের ম্যাচ দেখার কথা ছিল ব্রাজিল কোচের। দেখতে চেয়েছিলেন নেইমারের সবশেষ অবস্থা। কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। চোট গুরুতর না হলেও এই ম্যাচে অনুপস্থিতির কারণে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড। প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ।
2026-03-11
বোস্টনের মেয়রকে হুমকি ট্রাম্পের: বিশ্বকাপের ম্যাচ সরানোর ইঙ্গিত
বোস্টনের মেয়রকে হুমকি ট্রাম্পের: বিশ্বকাপের ম্যাচ সরানোর ইঙ্গিত
2025-10-15
আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ বোস্টনে আয়োজন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা উদ্বেগ এবং মেয়র মিশেল উ’র সমালোচনা করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বোস্টনের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি ম্যাচগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু তোমাদের মেয়র ভালো নয়। সে বুদ্ধিমতী, তবে চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী, এবং শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাইলে মুহূর্তেই ম্যাচগুলো ফেরত নিতে পারি। মেয়র শুধু আমাদের ফোন করলেই আমরা এসে সেগুলো নিয়ে যাব, কিন্তু সে রাজনৈতিক কারণে ভয় পাচ্ছে।’
‘আমি হৃদয়ের কথা শুনেছি’: সান্তোসে চুক্তি নবায়নের পর বলেন নেইমার
‘আমি হৃদয়ের কথা শুনেছি’: সান্তোসে চুক্তি নবায়নের পর বলেন নেইমার
2025-06-25
নেইমার নিজ দেশ ব্রাজিলেই থেকে যাচ্ছেন। সপ্তাহজুড়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই বছর অর্থ্যাৎ ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। সেই চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। তবে ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার সঙ্গে নেইমারের বাবার বৈঠকের পর নতুন করে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। চ্যাম্পিয়ন্স লিগ খেলা কয়েকটি ইউরোপিয়ান ক্লাব নেইমারকে ফেরানোর চেষ্টা করছিল বলেও গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ‘হৃদয়ের ডাকে সাড়া’ দিয়ে নিজের দেশেই থাকার সিদ্ধান্ত নেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।