আর্কাইভ
লগইন
হোম
মিলিয়ন
ইরানের তেল সম্পদ দখল করতে চায় ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি এটিকে সামরিক অভিযানের সম্ভাব্য অর্থনৈতিক প্রতিদান হিসেবে তুলে ধরেছেন। খবর এনডিটিভির। তিনি বলেন, ‘আমার ইচ্ছা হলে—হ্যাঁ, আমি তা করতাম। কারণ আমি প্রথমে একজন ব্যবসায়ী।’ ভেনেজুয়েলার উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যেই জ্বালানি খাতে বড় লাভ এনে দিয়েছে। তার ভাষায়, ‘আমরা ভেনেজুয়েলার অংশীদার, এবং ইতোমধ্যে শত শত মিলিয়ন ব্যারেল তেল পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘অতীতের মার্কিন নীতির তুলনায় এটি ভিন্ন দৃষ্টিভঙ্গি— যে জিতবে, সে-ই সব পাবে… আমরা প্রায় ১০০ বছর ধরে এটা করিনি।’
2026-04-07
২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশে হানডা কোম্পানি
২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশে হানডা কোম্পানি
2025-07-30
হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এই লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হানডা তার বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নতি করেছে।
ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
2025-07-19
ফুটবল ইতিহাসে বার্সেলোনার ১০ নম্বর জার্সি মানেই বিশেষ কিছু। ম্যারাডোনা, রোনালদিনহো, লিওনেল মেসির পর এবার সেই গৌরবময় নম্বর উঠেছে লামিন ইয়ামালের গায়ে। আর এই তরুণ বিস্ময়বালকের জার্সিতে শুরু হয়েছে বিক্রির হুলস্থূল! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কুলে মানিয়া’র তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই দুপুরে ইয়ামালকে ১০ নম্বর জার্সি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সা। এরপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিক্রি হয় প্রায় ৭০ হাজার জার্সি। এতে করে ক্লাবের আয় দাঁড়ায় প্রায় ১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা! ঘোষণার দিন বিকেলেই বার্সেলোনার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু’তে অবস্থিত ‘বার্সা বতিগা’ স্টোরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্মেও প্রথম ঘণ্টার মধ্যেই বিক্রি হয় কয়েক হাজার জার্সি।