আর্কাইভ
লগইন
হোম
ট্রাক
যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
যশোরে ট্রাকের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারফি (২০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন যশোর সদর উপজেলার আহসাননগর গ্রামের আবু বিশ্বাসের ছেলে। আহত মারফি একই গ্রামের মৃত লতিফের ছেলে।
4 দিন আগে
সরকারি সার কালোবাজারে বিক্রি: যশোরে ডিবি পুলিশের হাতে বঙ্গ ট্রেডার্সের ৩ কর্মকর্তা আটক
সরকারি সার কালোবাজারে বিক্রি: যশোরে ডিবি পুলিশের হাতে বঙ্গ ট্রেডার্সের ৩ কর্মকর্তা আটক
2025-11-26
যশোরে সরকারী সার আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে- বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোং নামক দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরকারের ভর্তুকি দেওয়া সার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারে বিক্রি করে ঐ প্রতিষ্ঠান দুইটি। স্থানীয় সার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর জেলার অভয়নগর উপজেলাধীন সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় অবস্থিত মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোং নামক অফিসে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনর্চাজের নেতৃত্বে এসআই বাবলা দাস, এসআই মোঃ কামাল হোসেন অভিযান চালিয়ে ৪,৮৪০ বস্তা সারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আটককৃত সারের আনুমানিক মূল্য ২ কোটি ৫২ লক্ষ ৮৯ হাজার টাকা।