আর্কাইভ
লগইন
হোম
ভোটার
গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন: ড. আলী রীয়াজ
গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন: ড. আলী রীয়াজ
2026-01-11
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেকে বলেন, গণভোটের মার্কা কী? উত্তর হচ্ছে- গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, যদি আপনি হ্যাঁ বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে অনুষ্ঠিত গণভোট বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সম্মেলন হয়। ড. আলী রীয়াজ বলেন, আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে- সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রঙের ব্যালট। আর গোলাপী রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের।
সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
2025-12-27
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। এ এস এম হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এই কথা জানান এনআইডি ডিজি। এ এস এম হুমায়ুন কবীর বলেন, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হবে। তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
2025-10-27
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণস্বাক্ষর করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরা। মূলতঃ, দেশটিতে এই বছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলাইলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে।