আর্কাইভ
লগইন
হোম
রয়টার্স
যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিলো
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য হাছিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মুখে স্বীকার না করলেও অবশেষে হার মানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই এলাকায় যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
2026-03-25
রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রাখার ঘোষণা ইসরাইল
রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রাখার ঘোষণা ইসরাইল
2025-10-19
অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ ফিলিস্তিনি। এরমধ্যেই রাফা সীমান্তও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর রয়টার্সের। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরাইলি আগ্রাসন। গত ১০ অক্টোবর (শুক্রবার) চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপরগুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাংক, ড্রোন ও সেনা যান। শেজাইয়া, আল-তুফাহ ও যায়তুনেসেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট কোথায় পালালেন?
জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট কোথায় পালালেন?
2025-10-14
জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তিনি ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। দেশটির বিরোধীদলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির সংসদের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা গত রোববার (১২ অক্টোবর) দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি, তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি। এর পূর্বে, প্রেসিডেন্টের দপ্তর বলেছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনও তথ্য জানানো হয়নি।