আর্কাইভ
লগইন
হোম
এনডিটিভি
ইরানের তেল সম্পদ দখল করতে চায় ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি এটিকে সামরিক অভিযানের সম্ভাব্য অর্থনৈতিক প্রতিদান হিসেবে তুলে ধরেছেন। খবর এনডিটিভির। তিনি বলেন, ‘আমার ইচ্ছা হলে—হ্যাঁ, আমি তা করতাম। কারণ আমি প্রথমে একজন ব্যবসায়ী।’ ভেনেজুয়েলার উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যেই জ্বালানি খাতে বড় লাভ এনে দিয়েছে। তার ভাষায়, ‘আমরা ভেনেজুয়েলার অংশীদার, এবং ইতোমধ্যে শত শত মিলিয়ন ব্যারেল তেল পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘অতীতের মার্কিন নীতির তুলনায় এটি ভিন্ন দৃষ্টিভঙ্গি— যে জিতবে, সে-ই সব পাবে… আমরা প্রায় ১০০ বছর ধরে এটা করিনি।’
2026-04-07
থালাপতির সমাবেশে কী ঘটেছিল, এত মানুষ হতাহতের কারণ কী?
থালাপতির সমাবেশে কী ঘটেছিল, এত মানুষ হতাহতের কারণ কী?
2025-09-28
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশস্থলে কমপক্ষে ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এখানে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। এর মধ্যে ১৮ নারী ও ১০ শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতের সংখ্যা ৪৬। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলায় হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র এনডিটিভিকে বলেছে, বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন অচেতন হয়ে পড়েন। এতেই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
2025-09-16
ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে আগামিকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।