আর্কাইভ
লগইন
হোম
প্রেক্ষাগৃহ
এবারে ইতালিতে মুক্তি পেলো সিয়ামের ‘রাক্ষস’ সিনেমা
এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার সিনেমাটি পৌঁছে গেছে ইতালিতে। ইতালির রাজধানী রোমে ‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে গত সোমবার (০৬ এপ্রিল) সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা। ‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্টিক থ্রিলার গল্পের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তার নায়িকা হিসেবে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
2026-04-08
মোবাইল ফোন ব্যবহার নিয়ে জয়া আহসানের যে পরামর্শ
মোবাইল ফোন ব্যবহার নিয়ে জয়া আহসানের যে পরামর্শ
2026-01-24
বর্তমানে মোবাইল ফোন মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই সম্ভব হলে এবং প্রয়োজন না থাকলে ফোন হাতে না নেওয়ার অভ্যাস করা উচিত বলে মনে করেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলেন, ‘শুটিং সেটে আমি পারতপক্ষে ফোন ব্যবহার করি না। আমরা যখন বাসা থেকে বের হই তখন ফোন দেখি। আশপাশের গাছ, মানুষ, ট্রাফিক, কে কিভাবে চলছে, রিকশাওয়ালা কিভাবে রিকশা চালাচ্ছেন, কী করে ঘাম মুছছেন এগুলো আমরা কিন্তু দেখি না, মানে আমাদের দেখতে দেয় না ফোনটা। এসব যদি আমি নাই দেখি, যদি প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে কানেক্টেড না থাকি, আমি কী করে অভিনয় করব?’
‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি ১০ বছর পর ফিরছেন বড় পর্দায়
‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি ১০ বছর পর ফিরছেন বড় পর্দায়
2025-11-16
গত এক দশক পূর্বে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। সে সময় সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক তরুণী। এবার তিনি এক দশক পর ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক। তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’। সিনেমাটি নিয়ে গত শুক্রবার (১৪ নভেম্বর) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যাপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার।
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
2025-10-22
”প্লাস্টিক সার্জারি” এই শব্দটি যেন এখন তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলিউড থেকে বলিউড-সব জায়গাতেই এই নিয়ে চলে নানা আলোচনা। কেউ কেউ খোলামেলাভাবে স্বীকারও করেন, কেউ আবার বিষয়টি এড়িয়ে যান। বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা কিংবা মার্কিন পপ তারকা কার্ডি বি পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছেন বলে জানিয়েছেন প্রকাশ্যে। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে এমন আলোচনা। তবে বাংলাদেশের অভিনেত্রীরা সচরাচর এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এই প্রসঙ্গে মুখ খোলেন। শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা। তিনি আরও বলেন, বোটক্স, এটা–সেটা ব্যবহার করি-এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝে-মধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়।