আর্কাইভ
লগইন
হোম
আপডেট
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ডিভাইস বদলালেও হারাবে না চ্যাট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে এসেছে। নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার করা যাবে। আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার এখন সহজ মার্চ মাসের সর্বশেষ আপডেটে এমন একটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের চ্যাট হিস্ট্রি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। আগে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে গেলে অনেক সময় চ্যাট হারানোর ঝুঁকি থাকত, যা এখন আর থাকবে না।
2026-03-31
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
2025-11-12
অনেকেরই ভ্রমণে বেরিয়ে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলা—এমন পরিস্থিতিতে অনেকেই দিকনির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান। তবে খুব কম মানুষই জানেন, গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য পূর্বে থেকেই প্রয়োজনীয় ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপর অফলাইনে সেই ঠিকানায় পৌঁছানোর জন্য ম্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার বিশেষভাবে কাজে আসে যখন আপনি নেটওয়ার্কহীন বা প্রত্যন্ত এলাকায় ভ্রমণে থাকেন। সেভ করে রাখা ম্যাপের সাহায্যে সহজেই নেভিগেশন ব্যবহার করা যায় এবং গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া সম্ভব। এমনকি ডাউনলোড করা সেই ম্যাপ থেকেই লোকেশন সার্চ করাও যায়।