আর্কাইভ
লগইন
হোম
আবু সাঈদ হত্যা
আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ৩ জনকে যাবজ্জীবন, ৫ জনকে ১০ বছর, ৮ জনকে ৫ বছর ও ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে মর্মে গণ্য করা হবে। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মন্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
2026-04-09
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের গ্রেফতারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের গ্রেফতারি পরোয়ানা
2025-07-01
গতবছর জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ (ভিসি) ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গতকাল সোমবার (৩০ জুন) সকালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল- দুইয়ে জমা দেওয়া হলে শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এই মামলায় ঐ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাদের আসামি করা হয়েছে।