আর্কাইভ
লগইন
হোম
মুম্বাই
ভারতীয় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই!
ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
2 দিন আগে
'রং দে বাসন্তী' সিনেমার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন সোহা আলি খান
'রং দে বাসন্তী' সিনেমার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন সোহা আলি খান
2025-09-23
বিগত ২০০৬ সালে মুক্তি পায় সিনেমা 'রং দে বাসন্তী'। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি। এই সিনেমাটি এখনো দর্শকমনে দাগ কাটে। প্রায় দুই দশক পরও অনেকেই বিশ্বাস করেন যে, এটি এমন একটি সিনেমা যা এক এবং অদ্বিতীয়। সেই সিনেমা অভিনয় করেছিলেন অভিনেত্রী সোহা আলি খান, আমির খান, কুনাল কাপুর প্রমুখ। তবে মুক্তির সময় সিনেমার সাফল্য নিশ্চিত ছিল না। সম্প্রতি জুমে এক সাক্ষাৎকারে সোহা আলি খান সিনেমাটির প্রাথমিক দিনের অনিশ্চয়তার কথা স্মরণ করেছেন। তিনি বলেন-যে নির্মাতারা সিনেমার ভবিষ্যৎ নিয়ে এতটা অনিশ্চিত ছিলেন যে, তারা অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে কিছু পারিশ্রমিক ফেরত চেয়েছিলেন। অভিনেত্রী বলেন, কেউ-ই ভাবতে পারেননি যে, এটি এত টাকা আয় করবে বা মানুষের ওপর এত প্রভাব ফেলবে। আসলে যখন আমরা সিনেমাটির প্রচার করছিলাম, তখন প্রযোজকরা ফোন করে বলেছিলেন- আমাদের দেওয়া কিছু টাকা ফেরত দিতে পারবেন কি? কারণ আমরা নিশ্চিত নই যে এই সিনেমাটি ভালো ব্যবসা করবে।
লাদাখে শুটিং করতে গিয়ে আহত ভাইজান সালমান খান
লাদাখে শুটিং করতে গিয়ে আহত ভাইজান সালমান খান
2025-09-21
বলিউডের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভাইজানখ্যাত সালমান খান। প্রায় মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল সিনেমাটির শুটিং; এমন সময়েই নায়কের হতাহতের খবর এলো। ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে। কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে।
সিনেমা মুক্তির আগেই আইনি জটিলতায় শাহরুখ কন্যা সুহানা
সিনেমা মুক্তির আগেই আইনি জটিলতায় শাহরুখ কন্যা সুহানা
2025-09-04
বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান আইনি জটিলতায়, খবরটি ছড়িয়ে পড়তে স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। আর কিছুদিনের মধ্যেই বড়পর্দায় পা রাখতে চলেছেন সুহানা খান। যদিও এর আগে ‘দ্য আর্চিজ’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি, তবে সেটা মুক্তি পেয়েছিল ডিজিটাল প্লাটফর্মে। এবার বাবা শাহরুখ খানের হাত ধরে 'কিং' সিনেমাতে অভিনয় করার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। এই সবের মধ্যেই আলিবাগে একটি জমি কিনেছিলেন শাহরুখ কন্যা। মুম্বাই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগের সেই জমির দাম ১২.৯১ কোটি রুপি।