আর্কাইভ
লগইন
হোম
ফাইনাল
সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। শুরু থেকে দুই দলই রক্ষণ ঠিক করে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই। বয়সভিত্তিক খেলা বলে অতিরিক্ত সময়ে গড়ায়নি ম্যাচ। সরাসরি টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়।
2026-04-04
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
2025-09-27
আগামিকাল রোববার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবারের দেখায় জয় তুলে নিয়েছিল ভারত। পুরো আসরেই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি সূর্যকুমার যাদবের দল। সর্বশেষ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে দুইবারই হেরে যাওয়ায় বেশ চাপেই আছে। সেই চাপ কাটিয়ে ভারতের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সালমান আলী আগার দল। শুধু ক্রিকেট নয়, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও যেন ছাপ ফেলেছে এই ম্যাচে। টুর্নামেন্টজুড়ে উত্তেজনা ছড়িয়েছে নানা ঘটনার কারণে। প্রথম ম্যাচেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ‘হ্যান্ডশেক না করার নীতি’ অনুসরণ করে আলোচনায় আসেন।
ক্লাব বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি
ক্লাব বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি
2025-07-12
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এ সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফাইনাল—চেলসি বনাম পিএসজির মধ্যকার এক মহাযুদ্ধ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আরেকটি বিষয় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে—মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। সম্প্রতি নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারেই ফিফার নতুন অফিস খোলা হয়েছে। এই উদ্যোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলেই মনে করা হচ্ছে। জানা যায়, ফাইনালে ট্রাম্প শুধু দর্শক হিসেবেই নয়, ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন বলেও আলোচনা রয়েছে।