আর্কাইভ
লগইন
হোম
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন নিহত হন।
2026-02-14
দেশের হাইটেক পার্কের ৬ কর্মকর্তাকে বদলি
দেশের হাইটেক পার্কের ৬ কর্মকর্তাকে বদলি
2025-08-19
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত ৬ কর্মকর্তাকে বদলি ও দায়িত্ব পুনর্বন্টন করা করেছে। এর মধ্যে উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. গোলাম কিবরিয়াকে রাজশাহী হাইটেক পার্কে বদলি করা হয়েছে। তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাবেক প্রতিমন্ত্রী পলকের এলাকা নাটোর আইটি-ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের দায়িত্বও দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. ফরিদ উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া
2025-07-22
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরে রাজশাহীতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত পাইলটের উপশহরের ভাড়া বাসায় স্বজন ও প্রতিবেশীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন ‘আশ্রয়’ ভবনের সামনে। তৌকিরের পরিবার রাজশাহী শহরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং ছোট বোন সৃষ্টি খাতুন শোকসন্তপ্ত অবস্থায় রয়েছেন। প্রতিবেশীদের মতে, তৌকির ছিলেন অত্যন্ত ভদ্র ও মেধাবী তরুণ। এই পরিবারটি রাজশাহীতে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছে। তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে। ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট বোন সৃষ্টি খাতুন বিবাহিত এবং রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষে পড়ছেন। এক প্রতিবেশী বলেন, ওকে ছোটবেলা থেকে দেখেছি। এমন একটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাবে—ভাবতেই পারছি না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।