আর্কাইভ
লগইন
হোম
মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। নিহত বাকি দুই যাত্রী পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
2026-03-31
পূজার ছুটিতে বেড়াতে যেতে পারেন শ্রীমঙ্গল
পূজার ছুটিতে বেড়াতে যেতে পারেন শ্রীমঙ্গল
2025-09-29
চায়ের রাজধানী বা দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গল। প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী এবং প্রকৃতির নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন শহর শ্রীমঙ্গল। দীর্ঘকালের পথ পরিক্রমায় প্রাকৃতিক আশ্রয়ে গড়ে উঠা পাহাড় ও সমতল ভূমির ওপর ছোট্ট মনোমুগ্ধকর এই শহরটির অবস্থান। এই উপজেলার অবস্থান মৌলভীবাজার জেলায়। অপরূপ নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে বয়ে চলা আঁকা-বাঁকা কিংবা উঁচু-নিচু মেঠোপথ, পাহাড়ি টিলাময় সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও বন্যপ্রাণী সমৃদ্ধ শহর। এখানে রয়েছে উঁচু-নিচু টিলা-পাহাড় ঘেরা বৈচিত্র্যময় চা বাগান, প্রাকৃতিক অপূর্ব শোভা এবং চা কন্যাদের চা পাতা তোলার অপূর্ব দৃশ্য উপভোগ করতেই এখানে সারাদেশ থেকে ছুঁটে আসছেন পর্যটকরা। ১৯৫৭ সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এখানে গড়ে উঠেছে বলে শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী।