আর্কাইভ
লগইন
হোম
ইমানুয়েল ম্যাক্রোঁ
বাংলাদেশের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।এই শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আছেন। খবর এনডিটিভির। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা
14 ঘন্টা আগে
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা
2025-07-12
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ জুলাই শুরু হবে এই সম্মেলন। গতকাল শুক্রবার (১১ জুলাই) আরব নিউজকে কূটনীতিকরা নিশ্চিত করেছেন, ‘দুই রাষ্ট্র সমাধান মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে; বিস্তারিত শীঘ্রই জানানো হবে। ’ গত মাসের ১৭-২০ তারিখের জন্য নির্ধারিত এই সম্মেলনটি, যা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য উচ্চ-স্তরের আন্তর্জাতিক সম্মেলন নামে পরিচিত ছিল তা গত ১৩ জুন ইরান ও ইসরাইলের সংঘাতের কারণে স্থগিত করা হয়।
ম্যাক্রোঁর হুঁশিয়ারি: গাজার সংকট নিরসন প্রশ্নে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার
ম্যাক্রোঁর হুঁশিয়ারি: গাজার সংকট নিরসন প্রশ্নে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার
2025-05-31
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার মানবিক সংকটে সাড়া না দিলে ইসরায়েলিদের বিরুদ্ধে অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তার দেশ। খবর আল জাজিরার। গতকাল শুক্রবার (৩০ মে) সিঙ্গাপুর সফরকালে তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিরা যখন ক্রমবর্ধমান খাদ্য সংকটে ভুগছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নির্লিপ্ত থাকতে পারে না। ম্যাক্রোঁর এই মন্তব্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াল। ইসরায়েল প্রায় ৩ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় অবরোধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিভিন্ন ত্রাণ সংস্থা দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে সতর্ক করে আসছে।