আর্কাইভ
লগইন
হোম
পশ্চিম তীর
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে দখলদারিত্ব নিয়ে ইসরাইলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত ৮৫টি সদস্য রাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরাইলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে।
2026-02-18
ইসরাইলিরা পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল
ইসরাইলিরা পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল
2025-07-12
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ২০ বছর বয়সি এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে।  নিহত ঐ ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জজিরা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গতকাল শুক্রবার (১১ জুলাই) রামাল্লার উত্তরে সিনজিল শহরে বসতি স্থাপনকারীরা সাইফোল্লাহ মুসাল্লেত নামের ঐ যুবককে আক্রমণ করে হত্যা করে। ফ্লোরিডার টাম্পার মুসালেটে থাকা আত্মীয়-স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, তাকে ইসরাইলের বসতি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছে।