আর্কাইভ
লগইন
হোম
হজ
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন নায়িকা চম্পা
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচনা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’
3 দিন আগে
মিনায় ১৫ লাখ হাজিদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
মিনায় ১৫ লাখ হাজিদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
2025-06-05
আজ পবিত্র হজ। ইহরাম পরিহিত লাখো হজযাত্রীর পদচারণায় এরই মধ্যে মুখর হয়ে উঠেছে পুণ্যভূমি মক্কা। তাদের সমবেত কণ্ঠে  ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে এখন গোটা মিনা উপত্যকা। এইবছর হিজরি ১৪৪৬ সনের হজ পালিত হচ্ছে। হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। সন্ধ্যায় রওয়ানা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাতযাপন করবেন এবং সেখান থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন। আজ বৃহস্পতিবার (৯ জিলহজ) ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হজযাত্রীরা হজের প্রধান রোকন—আরাফায় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তারা মিনায় রাত কাটিয়েছেন, মিনায় অবস্থানের মাধ্যমেই শুরু হয়েছিল হজের আনুষ্ঠানিকতা।