আর্কাইভ
লগইন
হোম
শাহরুখ খান
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাতিল হলো শাহরুখ খানের ‘কিং’-এর শুটিং
ইরান-ইসরাইল সংঘাতের বাড়তে থাকা উত্তেজনা এবার প্রভাব পড়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমার শুটিংয়ে। ইতোমধ্যেই বাতিল হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, দুবাইয়ের মরুভূমিতে সিনেমাটির একটি বড় অ্যাকশন সিকোয়েন্স ধারণ করার কথা ছিল। কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ সেই অংশের শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এখন পুরো সিকোয়েন্সটি মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল মরুভূমির সেট তৈরি করে শুটিং করা হবে।
4 দিন আগে
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
2026-01-03
আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। কয়েক দিন ধরে চলা জল্পনার এখানেই অবসান হলো। গত ডিসেম্বর আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। নিলামের পরপরই বিষয়টি আলোচনায় আসে। এরপর রাজনৈতিক মহল ও কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে বিতর্ক বাড়তে থাকে। সময়ের সঙ্গে সেই প্রতিক্রিয়া আরও তীব্র হয়। ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে দেবজিৎ সাইকিয়া সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেকেআর যদি বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে।’
 এবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী
এবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী
2025-12-27
এবার প্রথমবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আরেক কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা? বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচার অনুষ্ঠানে কথায় কথায় মিঠুন চক্রবর্তী বললেন, ‘জেলার ২’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। এমন কোনো ঘরানা আছে কিনা, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি কিংবা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে তিনি বলেন, ওভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী সিনেমা ‘জেলার ২’, সেখানে সবাই আমার বিরুদ্ধে। রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। এরপরেই বললেন, শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি। সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।
প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখ পুত্র আরিয়ান খান
প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখ পুত্র আরিয়ান খান
2025-12-21
এই চলতি বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সদ্য অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তিনি। এইদিন বাবার কথা স্মরণ করলেও শেষ পর্যন্ত পুরস্কারটি মা গৌরী খানকে উৎসর্গ করেন আরিয়ান। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয়, আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। আরিয়ান বলেন, ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা বা গালিগালাজ না করতে। আজ নিজের প্রথম সিনেমাতে এই মূল্যবোধগুলো প্রয়োগ করতে পেরেই প্রথম পরিচালনার জন্য এই পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।