আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়া
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, ২৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের জড়িত একটি মানবপাচার চক্রের সন্ধান ও সদস্যদের গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) রাত ১২টা ৪০ মিনিটে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এনফোর্সমেন্ট শাখা কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে ‘গ্যাং আশরাফ’ নামে পরিচিত চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। ঐ বাসাটি অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা ও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
19 ঘন্টা আগে
মালয়েশিয়ায় ‘কুরআনের পাখি’ আবু রায়হানকে নিয়ে প্রবাসীদের ইফতার মাহফিল
মালয়েশিয়ায় ‘কুরআনের পাখি’ আবু রায়হানকে নিয়ে প্রবাসীদের ইফতার মাহফিল
2026-02-26
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘কুরআনের পাখি’ নামে পরিচিত কিশোর হাফেজ ক্বারি আবু রায়হান। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত পুরো অনুষ্ঠানে এক ধর্মীয় আবহ এনে দেয়। গতকাল বুধবার (২৫ ফেব্রুযারি) রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়ার একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। শুরুতেই পবিত্র কুরআন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করেন আবু রায়হান।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: বাংলাদেশ হাইকমিশনার
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: বাংলাদেশ হাইকমিশনার
2026-02-25
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরও উষ্ণ ও সুদৃঢ় হচ্ছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।