আর্কাইভ
লগইন
হোম
মালদ্বীপ
সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। শুরু থেকে দুই দলই রক্ষণ ঠিক করে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই। বয়সভিত্তিক খেলা বলে অতিরিক্ত সময়ে গড়ায়নি ম্যাচ। সরাসরি টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়।
1 দিন আগে
এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে
এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে
2025-09-15
রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই মেলা চলবে ১৮-২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। তিনি বলেন, এবারের মেলায় ২টি হলে থাকবে ১৮০টি বুথ। দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এতে অংশ নেবে। দর্শনার্থীরা মেলায় পাবেন নানা ভ্রমণ প্যাকেজ অফার, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র‍্যাফেল ড্র-এ অংশ নেওয়ার সুযোগ।
প্রবাসে এনআইডি কার্যক্রম: মালয়েশিয়ায় উদ্বোধন করতে যাচ্ছে ইসি
প্রবাসে এনআইডি কার্যক্রম: মালয়েশিয়ায় উদ্বোধন করতে যাচ্ছে ইসি
2025-09-14
এই চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালাবে সংস্থাটি। ইসির উপ-সচিব মো.শাহ্ আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর ) আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এসময় তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন বিষয়ক বৈঠক, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন এবং বিদেশে থেকে দেশে কিভাবে ভোট প্রদান করবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ একটি মতবিনিময় সভা করবেন।