আর্কাইভ
লগইন
হোম
ভারত
এবার ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গড়ে দিয়েছিলেন, ফাইনালের মঞ্চে সেই তার শটেই জয়টা এল। ভারতকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। শটটা যে ঢঙে এল, সেটাও একটা ঢঙ বটে! 'অরা ফার্মিং' নামে একটা শব্দ আছে জেনজিদের অভিধানে, পেনাল্টি শ্যুট আউটের শেষ শটে রোনান যা করলেন, তাকে অরা ফার্মিংই বলা যায়।
1 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মার বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মার বৈঠক
2026-03-01
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এই বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। জানা যায়, প্রণব ভার্মার সঙ্গে এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নিরাপত্তা ইস্যুগুলো এই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি পার্লামেন্টে মোদি: ভারত পূর্ণ আস্থার সাথে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে
ইসরাইলি পার্লামেন্টে মোদি: ভারত পূর্ণ আস্থার সাথে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে
2026-02-26
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইল সফরের প্রথম দিনে দেশটির পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে ইসরাইলের প্রতি তাঁর দেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দিয়ে মোদি বলেন, ভারত পূর্ণ আস্থার সাথে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে।  ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে ‘বর্বর’ হিসেবে আখ্যায়িত করে তিনি স্পষ্ট করে বলেন, কোনো লক্ষ্য বা আদর্শই নিরপরাধ বেসামরিক মানুষের হত্যাকাণ্ডকে যুক্তিযুক্ত করতে পারে না। দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরাইলে পৌঁছালে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ভারতকে একটি ‘ভরসার প্রতীক’ হিসেবে বর্ণনা করেন এবং মোদিকে ‘বন্ধুর চেয়েও বেশি, একজন ভাই’ হিসেবে সম্বোধন করেন।  তিনি বলেন, ভারত ও ইসরাইলের সাধারণ স্বার্থ ও মূল্যবোধ একে অপরকে আরও কাছে নিয়ে এসেছে।