আর্কাইভ
লগইন
হোম
ফুটবল
না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রোমানিয়ান ফুটবল কোচ
৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশটির জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করার মাত্র ৫ দিন পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া। গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করার পদত্যাগ করেছিলেন লুসেস্কু। গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকেই হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’
1 ঘন্টা আগে
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
2026-01-14
মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
মেসি ভারতে ১৫ কোটি টাকার বিরল ঘড়ি উপহার পেলেন
মেসি ভারতে ১৫ কোটি টাকার বিরল ঘড়ি উপহার পেলেন
2025-12-17
ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, তারপর দিল্লি থেকে ভারত সফর শেষ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় তার সফর। দিল্লি থেকে গুজরাটের জামনগরের বনতারায় যান। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে গিয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। বনতারায় গিয়ে তার বিভিন্ন কার্যকলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সবচেয়ে আলোচিত এখন মেসিকে দেওয়া অনন্তর বিরল ঘড়ি। বনতারায় পুজো দেওয়া থেকে শুরু করে সিংহের দর্শন, সবকিছুই করেছেন মেসি। আগের ৪টি রাজ্য ঘুরলেও সেখানে ভিন্নরকম স্বাদ পেয়েছেন এলএম টেন। পুরো সফরে তার সঙ্গে রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন, যার দাম শুনলে মাথা ঘুরতে পারে। রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানিপুত্র। যেটির বাজার দাম আনুমানিক ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যারা মূল্য সাড়ে ১৪ কোটির বেশি। বিশ্বে এই ঘড়ি রয়েছে মাত্র ১২টা। মেসি বনতারায় যাওয়ার পরে তার হাতে এই ঘড়িটা দেখে আলোচনা শুরু হয়।
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
2025-12-14
বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।