আর্কাইভ
লগইন
হোম
নৌবাহিনী
ইরানের তেল সম্পদ দখল করতে চায় ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি এটিকে সামরিক অভিযানের সম্ভাব্য অর্থনৈতিক প্রতিদান হিসেবে তুলে ধরেছেন। খবর এনডিটিভির। তিনি বলেন, ‘আমার ইচ্ছা হলে—হ্যাঁ, আমি তা করতাম। কারণ আমি প্রথমে একজন ব্যবসায়ী।’ ভেনেজুয়েলার উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যেই জ্বালানি খাতে বড় লাভ এনে দিয়েছে। তার ভাষায়, ‘আমরা ভেনেজুয়েলার অংশীদার, এবং ইতোমধ্যে শত শত মিলিয়ন ব্যারেল তেল পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘অতীতের মার্কিন নীতির তুলনায় এটি ভিন্ন দৃষ্টিভঙ্গি— যে জিতবে, সে-ই সব পাবে… আমরা প্রায় ১০০ বছর ধরে এটা করিনি।’
15 ঘন্টা আগে
ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশের শহিদুল আলম
ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশের শহিদুল আলম
2025-10-08
ফিলিস্তিনের গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়িলী বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। শাহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরাইলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।’