আর্কাইভ
লগইন
হোম
নিষিদ্ধ
পিএসএলে বল টেম্পারিং করে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান। গত রোববার (৩০ মার্চ) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের পর্যবেক্ষণে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ম্যাচের শেষ ওভারের আগে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গতকাল সোমবার দ্বিতীয় ও চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানায়, লাহোর কালান্দার্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না ফখর।
4 দিন আগে
আ. লীগ নিষিদ্ধ: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অভ্যুত্থানে আহতদের
আ. লীগ নিষিদ্ধ: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অভ্যুত্থানে আহতদের
2025-03-22
জুলাই অভ্যুত্থানে আহতরা আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে নিষিদ্ধ না হলে সারাদেশ থেকে ঢাকামুখী হয়ে আরেকটি গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘ওয়ারিঅরস অব জুলাই’ প্লাটফর্ম থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর পূর্বে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সমাবেশে আন্দোলনে হাত হারানো আতিকুল গাজী বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় আমার হাত ফিরিয়ে দিতে হবে। দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার আহতদের সুস্থ করে দিতে হবে।