আর্কাইভ
লগইন
হোম
নির্বাচন কমিশন
এবার এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৮ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য জানান। নতুন দুই পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একইসঙ্গে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার কোথাও ভাবা হচ্ছে। এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত করার সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি আর সহজে পরিচয় লুকাতে পারবে না। এটি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে।
6 দিন আগে
‘সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়’: নির্বাচন কমিশনার
‘সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়’: নির্বাচন কমিশনার
2026-01-18
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) ইসি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন। টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, যে কারণে আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।