আর্কাইভ
লগইন
হোম
নরেন্দ্র মোদী
বাংলাদেশের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।এই শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আছেন। খবর এনডিটিভির। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা
2026-02-15
অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্থগিত আছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্থগিত আছে: নরেন্দ্র মোদি
2025-05-13
‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গতকাল সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন। আজ মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। মোদি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’
 ইসরায়েলি সংবাদমাধ্যমে ‘মার্চ ফর গাজা’র খবর প্রকাশিত
ইসরায়েলি সংবাদমাধ্যমে ‘মার্চ ফর গাজা’র খবর প্রকাশিত
2025-04-13
ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর ইসরায়েলি সংবাদমাধ্যমে উঠে আসলো। জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত ‘টাইসম অব ইসরায়েল’ অ্যাসোসিয়েট প্রেসের বরাতে ঢাকায় ইসরায়েল বিরোধী প্রতিবাদের খবর ছাপে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি উল্লেখ করে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছে। আনুমানিক এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। বিক্ষোভকারীরা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেন। ইসরায়েলকে সমর্থনের অভিযোগে অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়ে প্রতিবাদ জানান।