আর্কাইভ
লগইন
হোম
টেলিভিশন
যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল ইতোমধ্যে মেরামত করে ফেলেছে ইরান
ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই খবর জানিয়েছে। কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি। সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল।
2 দিন আগে
‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান করা হচ্ছে
‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান করা হচ্ছে
2025-12-08
এগ্রিকালচার বা কৃষি বিষয়ক লেখালেখিকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম’ (বিএআরএফ) চালু করেছে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’। সম্প্রতি খামারবাড়িতে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, এবার মোট ৫ জনকে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। এই লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষি বিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে।
দেড় মাসের প্রেমেই প্রযোজককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী মায়মুনা মম
দেড় মাসের প্রেমেই প্রযোজককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী মায়মুনা মম
2025-11-24
মডেল-অভিনেত্রী মায়মুনা মম। বিজ্ঞাপন, একক ও ধারাবাহিক নাটক, চলচ্চিত্র সবখানেই নিজেকে মেলে ধরেছেন তিনি। পাশাপাশি করেছেন উপস্থাপনা। গত শুক্রবার (২১ নভেম্বর) বিয়ে করলেন এই অভিনেত্রী। পাত্র চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান। ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মাইমুনা মম ও রাফায়েল আহসান। জানা গেছে, দেড় বছর ধরে তাদের দুইজনের পরিচয়। এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। গত দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এরপর দুইজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
2025-11-24
ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি সরাসরি সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গে জড়িত। এই বার্তা সামনে রেখে গতকাল (রোববার) নেত্রকোণায় অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য এক বিশেষ কর্মশালা। স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এর উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা হয়। যার শিরোনাম ছিল— “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল অধিকারঃ নিরাপত্তা ও সুরক্ষা।” স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর হয় না। অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”