আর্কাইভ
লগইন
হোম
টাঙ্গাইল
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়
ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা। প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। পূর্বপাড় থেকে ১ কোটি  ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পারাপার করেছে ২৪ হাজার ২৫৬টি। এর মধ্যে পূর্বপাড়ে ১১ হাজার ৮৪৯ এবং পশ্চিম পাড়ে ১২ হাজার ২৫৬টি। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে। ঈদে ঘরমুখো মানুষের  সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।
3 দিন আগে
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ যাত্রী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ যাত্রী নিহত
2025-11-04
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোরিকশার যাত্রী দেওহাটা গ্রামের আব্দুল হামিদ (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ পার হয়ে যাওয়ার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
2025-11-03
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার (০২ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে আন্ডারপাসের নিচে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা দুইজনকেই ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দুইজনই মারা যান। নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।