আর্কাইভ
লগইন
হোম
জাপান
ডার্ক চকলেট সাময়িকভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারে!
সাম্প্রতিককালে জাপানের একদল গবেষক জানিয়েছেন, ডার্ক চকলেট মানুষের মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, এটি সাময়িকভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী কারেন্ট রিসার্চ ইন ফুড সায়েন্স-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, চকলেটে থাকা ‘ফ্ল্যাভনল’ নামক বিশেষ যৌগের কারণে এই ইতিবাচক প্রভাব পড়ে। ফ্ল্যাভনল মূলত চকলেটের তিক্ত স্বাদের জন্য দায়ী, তবে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সক্ষম। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করেছেন। গবেষণায় তারা দেখেছেন, নির্দিষ্ট কাজের প্রশিক্ষণের আগে ফ্ল্যাভনল প্রয়োগ করায় ইঁদুরদের স্মৃতিশক্তি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়, যার প্রভাব প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এই সময়ে মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ ‘হিপোক্যাম্পাস’ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফ্ল্যাভনল মস্তিষ্কের ‘অ্যালার্ম সিস্টেম’ বা ‘লোকাস কোয়েরুলিয়াস’-কে সক্রিয় করে তোলে। এর ফলে ‘নরএপিনেফ্রিন’ নামক রাসায়নিক নিঃসৃত হয়, যা মনোযোগ বৃদ্ধি করতে এবং তথ্য মনে রাখতে সাহায্য করে।
1 দিন আগে
জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হাজার ঘরবাড়ি
জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হাজার ঘরবাড়ি
2025-12-09
জাপানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া এর প্রভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি ঘরবাড়ি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গতকাল সোমবার (০৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথমদিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ভূতত্ত্ববিদরা।
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
2025-11-26
বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওকে তিনে ফেলে ঢাকা উঠেছে দুইয়ে। আজ বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। এর পূর্বে বিশ্বের বৃহৎ শহরের শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও। তবে টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সবশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ টোকিওকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। এবার তাদের পেছনে ফেলেছে জাকার্তা।
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৭০টির বেশি ভবন পুড়েছে
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৭০টির বেশি ভবন পুড়েছে
2025-11-22
সূর্য উদয়ের দেশ জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। আগুন রাতভর জ্বলতে থাকার পরও স্থানীয় সময় গত বুধবার দুপুর পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা। গত বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সংস্থাটি জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা শহরের সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৭৫ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে-ঘন ধোঁয়ায় ঢেকে গেছে শহর, আর বহু ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।