আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয় অভিনেতা
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা অপূর্ব
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গত বছরের ডিসেম্বরে মেয়ের বাবা হয়েছেন। সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও মেয়েকে রেখেছিলেন আড়ালে। দুই মাস পেরোতেই অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুইটি নতুন ছবি আপলোড করেন অপূর্ব। একটি ছবিতে স্নেহভরে কন্যা আনায়াকে কোলে নিয়ে থাকতে দেখা যায় অপূর্বকে। বাবা-মেয়ের আদুরে মুহূর্ত হৃদয় ছুঁয়েছে নেটেজেনদের। অন্য আরেকটি ছবিতে স্ত্রীর কোলে ছোট্ট আনায়া, পাশে আছেন অপূর্ব। পারিবারিক এমন আদুরে মুহূর্তও জয় করেছে ভক্তদের হৃদয়। 
5 দিন আগে
আরিফিন শুভর ‘প্লট ইস্যু’তে যা বললেন নির্মাতা অনন্য মামুন
আরিফিন শুভর ‘প্লট ইস্যু’তে যা বললেন নির্মাতা অনন্য মামুন
2025-11-08
সামাজিকমাধ্যমে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, রাজউকের সংরক্ষিত কোটায় তার নামে বরাদ্দ হওয়া একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিষয়টি ঘিরে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এবার তার পক্ষেই সরব হয়েছেন নির্মাতা অনন্য মামুন। বিগত ২০২৩ সালে রাজউকের সংরক্ষিত কোটায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই ঢালিউড অঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অভিনেতা মুশফিক ফারহান মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন
অভিনেতা মুশফিক ফারহান মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন
2025-10-11
দেশের বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা। আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান। এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা।