আর্কাইভ
লগইন
হোম
ছোট পর্দা
শুটিংরত অবস্থায় মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যান রাহুল
টালিউডের চেনা মুখ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। তাৎক্ষণিকভাবে জানা গেছে, এদিন পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই তারকা। এদিকে রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউড ইন্ডাস্ট্রিতে। সহশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে অনেকেই তার মৃত্যুর ব্যাপারে নানা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এইদিন সন্ধ্যায় কলকাতা-মুম্বাই ইন্ডিয়ান্স আইপিল নিয়ে যখন সবাই অপেক্ষায়, ঠিক তখনই মৃত্যুর খবর এসেছে অভিনেতার।
2026-03-30
আমাকে টার্গেট করা হচ্ছে : মেহজাবীন চৌধুরী
আমাকে টার্গেট করা হচ্ছে : মেহজাবীন চৌধুরী
2026-02-22
দেশের ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন, আবার কখনো নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলোও তুলে ধরেন। এবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করলেন, একটি মহলের কাছ থেকে ‘টার্গেট’ হচ্ছেন অভিনেত্রী। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।
অভিনয় থেকে বিরতির ঘোষণা সামিরা খান মাহির
অভিনয় থেকে বিরতির ঘোষণা সামিরা খান মাহির
2026-02-22
খুব অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বর্তমান সময়ের একজন ব্যস্ত অভিনেত্রী। কিন্তু হঠাৎ বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী। সামাজিকমাধ্যমে মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন। এক পোস্টে মাহি লোখেন, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’ হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল উঁকি দিলেও মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনো বিদায় নয়। তিনি আরও বলেন, ‘তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।’ মাহির এমন পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত
2026-02-16
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার চলছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি লেখেন ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।  আপনাদের দোয়া ও ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি’।