আর্কাইভ
লগইন
হোম
গণহত্যা
ফুঁসে উঠছে ইসরাইলি জনগণ, ছাড়ছে তারা জন্মভূমি
১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে গড়ে তোলা ইসরাইল জন্মের পর একাধিকবার মুসলিমদের সঙ্গে যুদ্ধ-সংঘাতে জড়িয়েছে। জয়-পরাজয় যা-ই হোক না কেন, ভূমি ছাড়ার দৃশ্য বা নিজেদের মধ্যে অনৈক্য কখনও দেখেনি তেল আবিব। কিন্তু, ২০২৩ সালে হামাসের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ ইহুদিদের ভীত কাঁপিয়ে দেয়। ধ্বংস হওয়ার ডর পয়দা হয়েছে তাদের অন্তরে। এরপর টানা দুইবছর ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরাইলি নৃশংস গণহত্যাও ‘ব্যাক ফায়ার’ করেছে। সেই থেকে অবৈধ এই ভূখণ্ড ছাড়তে ইহুদিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ঢল নামে সীমান্ত এলাকা ও বিমানবন্দরগুলোতে।
3 ঘন্টা আগে
স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা: সরকার
স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা: সরকার
2025-08-23
দেশের কিছু গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ঘৃণা ও উসকানিমূলক বক্তব্য প্রচার করছে উল্লেখ করে এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক প্রচারকর্ম হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এ সতর্কবার্তা দেয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে।