আর্কাইভ
লগইন
হোম
ইসরায়েল
বন্ধ রেখে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদী সেটেলারদের
ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ টানা ৩০ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জেরুজালেম গভর্নরেট। গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উসকানি। পাসওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
2026-03-31
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
উত্তাল ইংল্যান্ড: ইসরায়েলি ক্লাব সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ
2025-10-18
আগামী মাসে নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংলিশ ক্লাবটির এই ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অনেকেই সিদ্ধান্তটির কড়া সমালোচনা করেছেন। বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটির নিরাপত্তা সার্টিফিকেট প্রদানকারী সংস্থা ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানায় যে, ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানায়, ‘সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুযায়ী, আগামী ০৬ নভেম্বর ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সফরকারী দলের কোনো সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’
ইসরায়েলি দালালীর অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলি দালালীর অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
2025-10-15
গত দুইবছর যাবৎ যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম সাফাক জানিয়েছে, গাজা সিটিতে এক ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, গত কয়েক সপ্তাহে হামাস অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজার অস্থায়ী প্রশাসনিক নিরাপত্তা বজায় রাখতে হামাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই ৮ জনকে একসঙ্গে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসে। খবর বিবিসির।
দেশে ফিরলেন শহিদুল আলম
দেশে ফিরলেন শহিদুল আলম
2025-10-11
দখলদার ও বর্বর ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর পূর্বে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকায় পৌঁছে শহিদুল আলম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন। ভোর ৫টার কিছু পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় গাজার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।