আর্কাইভ
লগইন
হোম
ইন্টার মিয়ামি
জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন, নতুন কোচকে উপহার দিলেন মেসি
গতকাল শনিবার ৭৫ হাজারেরও বেশি দর্শকের সামনে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে এই জয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োস অভিষেক ম্যাচেই সাফল্য পেলেন। মাত্র ৪ মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো হাভিয়ের মাসচেরানো ‘ব্যক্তিগত কারণে’ মঙ্গলবার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হোইয়োস কোচ হিসেবে যোগ দেন। তার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচে আবার আরেক ইতিহাস গড়ে মিয়ামি। মেসিকে দেখার বিশাল চাহিদার কারণে ম্যাচটি ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছিল। মোট ৭৫,৮২৪ জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচে। এটি এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যা।
5 দিন আগে
গোল করে ইন্টার মিয়ামিকে বাঁচালেন লিওনেল মেসি
গোল করে ইন্টার মিয়ামিকে বাঁচালেন লিওনেল মেসি
2025-04-07
খেলা নিয়ে সংশয় ছিল লিওনেল মেসির। ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর খোলাশা করেও কিছু বলেননি। তবে মেজর লিগ সকারে (এমএলএস) টরেন্টের বিপক্ষে আর্জেন্টাইন সুপারস্টার ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো সময়, গোল করেছেন, দলকে পয়েন্টও এনে দিয়েছেন। কনক্যা কাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে ১০ এপ্রিল মিয়ামির বাঁচা মরার লড়াই। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারে মিয়ামি। এবার সেই গোলের শোধ দিয়ে উঠতে হবে শেষ চারে। এমন কঠিন ম্যাচে মেসিকে ফিট রাখতে চাইছে মিয়ামি। তবে সোমবার (০৭ এপ্রিল) সকালেও এমএলএসের ম্যাচটি পুরো সময় খেলেছেন মেসি।