আর্কাইভ
লগইন
হোম
ইন্টারনেট
প্রথমবারের মতো দেশে ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু
প্রথমবারের মতো দেশে চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএসসিএল রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কানেক্টিভিটি চালু করেছে বলে বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণে তিনি গত বুধবার দুই দফা পরিদর্শন করেন। এতে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা এখন ট্রেনের ভেতরেই স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সরকারের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
21 ঘন্টা আগে
বাংলাফ্যাক্টের শনাক্ত: মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও
বাংলাফ্যাক্টের শনাক্ত: মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও
2025-08-19
মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ৩ যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে মিথ্যা ভিডিও ইন্টারনেটে ছড়ানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মাদারীপুরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় ৩ যুবলীগ কর্মী হত্যার দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো। বাংলাফ্যাক্ট জানায়, মাদারীপুরে গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ৩ যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, পুলিশের পোশাক পরা ৩ জনের উপস্থিতিতে ২টি ভ্যানে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানের পেছনে বেশ কয়েকজন হেঁটে যাচ্ছিল। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৫ আগস্টের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ৮ মার্চ মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল এবং আধিপত্য বিস্তারের জেরে আপন দুই ভাই এবং তাদের এক চাচাতো ভাইকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এটি সেই ঘটনার দৃশ্য।
শিশুদের স্মার্টফোন ব্যবহারে লাগাম টানার উপায়সমূহ
শিশুদের স্মার্টফোন ব্যবহারে লাগাম টানার উপায়সমূহ
2025-08-02
স্মার্টফোন শিশুদের জীবনে যেমন স্থান করে নিয়েছে, তেমনি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন শিশুকে ‘স্মার্ট’ করে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস’ জানায়, ঘুমের সময় শিশুকে ফোন ব্যবহার করতে না দেওয়াই ভালো, এতে ঘুমে ব্যাঘাত ঘটে। তবে বাস্তবে সন্তানকে এই নিয়ম মানাতে গিয়ে অভিভাবকদের বেগ পেতে হয়। এই প্রেক্ষাপটে কিছুটা স্বস্তির তথ্য দিয়েছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। এতে বলা হয়েছে, ঘুমানোর দুই ঘণ্টা পূর্বে ফোন ব্যবহার করলে বড় ধরনের সমস্যা হয় না, তবে ঘুমাতে দেরি হয় এবং সকালে উঠতেও সময় লাগে।