আর্কাইভ
লগইন
হোম
আসিফ মাহমুদ
আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান। স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যেতে অনুমতি চেয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
4 দিন আগে
পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা
পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা
2025-12-10
বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। আজ বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্রে জানা গেছে, এই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস ‍উইং। আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে ব্রিফিং করা হবে।
ফুটবলে ভারতকে হারানোর পুরস্কার ২ কোটি টাকা বুঝে পেল বাংলাদেশ দল
ফুটবলে ভারতকে হারানোর পুরস্কার ২ কোটি টাকা বুঝে পেল বাংলাদেশ দল
2025-12-10
প্রায় দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি অবশেষে বুঝে পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বুধবার (১০ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুটবলারদের হাতে প্রতিশ্রুত ২ কোটি টাকা তুলে দেন। গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে শেখ মোরসালিনের দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। বিগত ২০০৩ সালের সাফ গেমসের পর ভারতের বিপক্ষে এটিই ছিল লাল-সবুজের প্রথম জয়। দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে পাওয়া এই জয়ের পরপরই মাঠে উপস্থিত হয়ে ক্রীড়া উপদেষ্টা জাতীয় দলের জন্য ২ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন।
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
2025-11-12
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। ঐ পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এদিকে এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।