আর্কাইভ
লগইন
হোম
রসায়নে নোবেল পেলেন ৩ দেশের ৩ বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন ৩ দেশের ৩ বিজ্ঞানী
দ্য নিউজ ডেস্ক
October 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
14 মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেল বুকিংয়ের ওপর জারি করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। মূলতঃ দুই দেশের মধ্যকার সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। গত ২০২৪ সালের ০৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার জেরে বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোতে আবাসন সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বার্তা সংস্থা এএনআই-কে জানান, সেই সময় বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনার প্রতিবাদে তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হওয়া এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিত থাকা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ভারত তাদের নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে
ভারত তাদের নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে
24 মিনিট আগে
সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মুখে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কবার্তায় সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যে কোনো মাধ্যমে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ইরানের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা এখনো ইরানে রয়েছেন, তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং সব ধরনের বিক্ষোভ বা গণজমায়েত এড়িয়ে চলেন। এছাড়া স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখতে এবং নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানে আবার চলছে জেন-জি বিক্ষোভ
মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানে আবার চলছে জেন-জি বিক্ষোভ
1 দিন আগে
পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। তাদের বিক্ষোভের পালটায় সরকারের পক্ষে মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা।
পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: ভলোদিমির জেলেনস্কি
পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: ভলোদিমির জেলেনস্কি
1 দিন আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু করে দিয়েছেন এবং তাকে থামানোর একমাত্র পথ হলো তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেন এই যুদ্ধে পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করবে। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিনের আঞ্চলিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের কৌশলগত জমি ছেড়ে দেওয়াকে তিনি কেবল ভূখণ্ড হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করার শামিল বলে মনে করেন। তার মতে, পুতিনকে এখন থামানো না গেলে তিনি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশগুলোতেও হামলা চালাবেন।