আর্কাইভ
লগইন
হোম
পুরস্কার
হাতিরঝিলে উৎসবের মাঝেই সাফজয়ীদের অর্থ পুরস্কারের ঘোষণা
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরা বাংলাদেশ দলকে প্রশংসার পাশাপাশি ভাসানো হচ্ছে আর্থিক পুরস্কারেও। রাতে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফে ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে বড় চমকটি জমিয়ে রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ফুটবলারদের জন্য ঘোষিত আর্থিক পুরস্কারগুলো।
1 দিন আগে
 ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও  আর্জেন্টিনা
ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা
2025-11-08
ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে ৩টি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুইদিনের সফরে ঢাকায় আসবেন আগামী ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ৩টি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর।
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
নোবেলের মতো ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, ট্রাম্প কি জিতবেন এটা?
2025-11-06
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে- ‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ০৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা। গতকাল বুধবার (০৫ নভেম্বর) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পুরস্কারটি ‘শান্তির জন্য অসাধারণ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে’ প্রদান করা হবে। তবে প্রথম পুরস্কারটি কে পাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনই জানাননি। তিনি বলেন, ‘০৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন।