আর্কাইভ
লগইন
হোম
সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
দ্য নিউজ ডেস্ক
February 18, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
48 মিনিট আগে
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেলকে ভাষণটি জনস্বার্থে বিটিভির সৌজন্যে সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা (২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী) শপথ নিয়েছে। আজ দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এর পূর্বে তারা জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি
2 ঘন্টা আগে
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার মন্ত্রিপরিষদে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিন রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। ফলে প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে।
সচিবালয় প্রস্তুত নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে
সচিবালয় প্রস্তুত নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে
2 ঘন্টা আগে
নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয়। দারুণ ব্যস্ততা দেখা গেছে প্রশাসনিক এই কেন্দ্রবিন্দুতে। অনেককেই ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই সাজ সাজ রব দেখা যায় সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালেই সেটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয় । এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস নতুন রূপে সাজানো হয়েছে। নতুন প্রধানমন্ত্রী আজ প্রথম কর্ম দিবসে সচিবালয় আসছেন, সেজন্য সচিবালয়ের সবাই আনন্দিত।