আর্কাইভ
লগইন
হোম
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,০২,৮৬৯ জন
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,০২,৮৬৯ জন
দ্য নিউজ ডেস্ক
June 25, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ঈদ শেষে শহরমুখী মানুষ, ট্রেনের সিগন্যাল ত্রুটিতে সিডিউল বিপর্যয়
ঈদ শেষে শহরমুখী মানুষ, ট্রেনের সিগন্যাল ত্রুটিতে সিডিউল বিপর্যয়
13 ঘন্টা আগে
ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটির শেষ দিন আজ সোমবার (২৩ মার্চ)। কাল থেকে অফিস শুরু। তাই আজই রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। এর মধ্যেই কমলাপুর রেলস্টেশনে সংকেত (সিগন্যাল) ব্যবস্থার সাময়িক ত্রুটির কারণে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়ে গেছে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত স্টেশনের কম্পিউটার বেইজড ইন্টারলকিং (সিবিআই) অপারেটিং সিস্টেম সাময়িকভাবে বিকল ছিল। এর ফলে ভোর রাতে ঢাকায় প্রবেশ করা এবং সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রায় ১০টি ট্রেন বিলম্বিত হয়। তিনি বলেন, সকাল ৯টার পর থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়েছে। এছাড়া দুপুর, বিকেল ও রাতে চলাচলকারী ট্রেনগুলোতেও বিলম্বের আশঙ্কা নেই।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
1 দিন আগে
দেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে। এটা কঠিন সময়, আমাদের স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। আজ রোববার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয়, বিশেষ করে জ্বালানি নিরাপত্তায় খুব সজাগ আছি। ইতোমধ্যে আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্ট—ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনো অব্যাহত আছে। যাতে জ্বালানির অভাবে মিল-কারখানা, পাওয়ার সেক্টর বাধাগ্রস্ত না হয়। সেটা এখনো মোটামুটি স্থিতিশীল আছে।
চট্টগ্রামের পটিয়ায় বাস উল্টে ২ নিহত, ২০ আহত
চট্টগ্রামের পটিয়ায় বাস উল্টে ২ নিহত, ২০ আহত
1 দিন আগে
ঈদের আনন্দঘন দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে পথচারীসহ ২ ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের পটিয়া বাইপাস সড়ক অতিক্রম করার সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। এসময় আহতদের উদ্ধার করে ২১ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই বাসের সহকারী সোলেমান (৪৫)কে মৃত ঘোষণা করে। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।