আর্কাইভ
লগইন
হোম
খেলাধুলা
বিপিএলের মঞ্চে আসছেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী
আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। নতুন আসরকে নতুনভাবে উপস্থাপন করতে ধারাভাষ্য ও উপস্থাপনা দলে বেশ কিছু চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার উপস্থাপিকাদের তালিকায় যুক্ত হয়েছেন- পাকিস্তানের জয়নব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিসিবি নিজেদের ফেসবুক পেজে পৃথক দুটি ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। জয়নব আব্বাস কিছু ম্যাচে ধারাভাষ্যও দিতে পারেন।
1 দিন আগে
স্বাগতিক ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দাপুটে জয়
স্বাগতিক ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দাপুটে জয়
5 দিন আগে
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপাকে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে পার্থে অস্ট্রেলিয়ার কাছে দুই দিনে হারে ব্রিটিশরা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ইংরেজদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। পরপর দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সাবেক অধিনায়ক জো রুটের ১৩৮ রানের অনবদ্য ইনিংসের পরও ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে এছাড়া ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই ৬ উইকেট শিকার করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫১১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৭৭, ৭২, ৬৫,৬৩, ৬১ রান করে করেন মিচেল স্টার্ক, জ্যাক ওয়েথারল্যান্ড, মার্নাসলাবুশেন, অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ উইকেট নেন বেন স্টোকস।